দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলের ওপর হামলা, ছিনতাই এবং তরুণীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন হাওলাদার (২৫)। তিনি পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই প্রেমিক যুগল স্টিমারঘাট এলাকায় ঘুরতে গেলে ইয়াছিন হাওলাদার তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন এবং প্রেমিকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।
পরে প্রেমিক কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত যুবক তরুণীকে জোর করে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তকে স্থানীয়রা আটক করলেও পরে তিনি পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পর ভুক্তভোগী যুগলকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোমিন উদ্দিন বলেন, বিষয়টি তারা জেনেছেন। তবে এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেননি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
জে আই